
বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম বৃহস্পতিবার(৪ মার্চ) নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন।
ইমতিয়াজ আহমদ মাসুম ২৪ মার্চ ১৯৯৯ তারিখে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২৬ বছরে তিনি বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন এন্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (FICSD), একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এ বিভিন্ন পদে, Investment Promotion & Financing Facility-II (IPFF II)-এর প্রজেক্ট ডিরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (ইঋওট)-এর পরিচালক এবং সর্বশেষ বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের পরিচালক (সুপারভিশন) হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি থাইল্যান্ডের Asian Institute of Technology (AIT) হতে “Professional Masters in Banking & Finance” ডিগ্রি অর্জন করেন এবং জার্মানির vwbi Frankfurt School of Finance and Management ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM) এর যৌথ উদ্যোগে আয়োজিত “Certified Expert in Risk Management (CERM)” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
দাপ্তরিক প্রয়োজনে তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও তুরস্ক ভ্রমণ করেন। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৫ সালে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ (ব্যক্তিগত ক্যাটাগরিতে) স্বর্ণপদক লাভ করেন।
ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।