
হত্যার বিচার ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীতে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে অগ্রসর হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের স্থাপিত ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।