
রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৫টি মামলা দায়ের করেছে পুলিশ।
ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৮৩ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ৯০ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।
অভিযানের সময় একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা ও ২৯৯টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২৩ বোতল বিদেশি মদ, একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প ও দুটি বোতলের ছিপি জব্দ করা হয়।
পুলিশের অভিযানে কিছু ফুয়েল পেপার, নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।