
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক সময়ে টানা বর্ষণের সৃষ্ট পাহাড়ি ঢল, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা হলরুমে ৫হাজার টাকা করে ২৫ জন ক্ষতিগ্রস্তের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
দুর্যোগ মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করে উপজেলা কর্মকর্তা বলেন, সম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার করছে সরকার। উপজেলা প্রশাসনের হাতে যখনি ত্রাণ আসছে ,চেষ্টা করেছি সাথে সাথে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দিতে। সবাই এক সাথে কাজ করলে দ্রুতার মাথে কাজ করা সম্ভব।
আগামীতেও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে জানান তিনি।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মদ,
বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরা,শহীদ জিয়া স্মৃতি সংসদ যুগ্ন আহ্বায়ক চায়থোয়াই মারমা,স্থানী সাংবাদিক ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।