
খাগড়াছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি ত্রাণ সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
শনিবার ১৭ জুলাই দুপুরের দিকে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ক্ষতি গ্রস্তদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। পাশাপাশি প্রায় ২শ জনকে স্বাস্থ্যসেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এবং বোর্ড সদস্য অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান উপস্থিত ছিলেন,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুমানা আক্তারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ সফরে প্রতিনিধি দলটি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষের মাঝে জরুরি মানবিক সহায়তা, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবা কার্যক্রম তদারকি করছেন।
রেড ক্রিসেন্টের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দুর্যোগে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য করেন উপকার ভোগিরা।