
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনার ইউনিভার্সেল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রত্মদ্বীপ রিসোর্ট, হোটেল অ্যান্ড অ্যামিউজমেন্ট-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গতকাল সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ইউনিভার্সেল গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। ইউনিভার্সেল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতায় গবেষণা, ইনোভেশন, দক্ষতা উন্নয়ন এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে একে অপরের সাথে কাজ করবে।
এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। শিক্ষার্থীদের কর্মসংস্থানে ও শিল্পের চাহিদার উপর ভিত্তি করে কারিকুলাম প্রণয়নে সহযোগিতা করবে। গেস্ট টিচার এবং রিসোর্স পারসন হিসেবে থাকবে ও শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন চাকরির সুযোগ থাকবে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে ল্যাব, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা করা হবে। এছাড়া কোম্পানীতে শিক্ষার্থীদের পরিদর্শন এবং মেধা, চাহিদার ভিত্তিতে চাকরির সুযোগ থাকবে।