
গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চেক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ফ্যান ও ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরকারি সফরে উপজেলায় যান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। সেখানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে তিনি উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এরপর দুস্থ ও অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠন এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে ৬০টি দুস্থ পরিবারের মধ্যে ৫ হাজার টাকা করে বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে স্কুলের শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রীড়ার মানোন্নয়নের জন্য ক্রীড়া সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পানি পান নিশ্চিত করতে ফিল্টার এবং ফ্যান সরবরাহ করা হয়।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, ‘আমার সঙ্গে ছবি তুলে, নির্বাচনে ভোট চেয়ে, আমাকে বিজয়ী করার জন্য কাজ করে মনে করবেন না কোনো অন্যায়-অপরাধ করে পার পেয়ে যাবেন। বিএনপি আমাকে দশমিনা-গলাচিপা আসনে মনোনয়ন দিয়েছে, আমি এমপি হয়েছি, প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন, আমি কোনো অন্যায় মেনে নেব না, সে বিএনপি বা গণঅধিকারের নেতা-কর্মী হোক। কাউকে অপমান অপদস্থ করা যাবে না। দেশে আইনের শাসন ব্যবস্থা আছে, তার প্রয়োগ আছে।’
তিনি আরও বলেন, ‘কিছু মোবাইল সাংবাদিক ও পেইজার আছেন তাঁরা সাংবাদিকতার নামে মানুষের মানসম্মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে থাকে, তাঁদের প্রতিহত করতে হবে। মূল ধারার সাংবাদিকেরা অনেক উন্নয়নমূলক কাজের ভিডিও ও তথ্য দিয়ে সহযোগিতা করে থাকেন, আমি তাঁদের সম্মান জানাই। অপসাংবাদিকতার বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। এদের কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে।’
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ উপকারভোগী অসহায় ও দুস্থ পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতারা।