
হামের টিকা কার্যক্রম নিয়ে ‘অশুভ কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
নোটিশে দাবি করা হয়, হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। এতে অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় টিকাদান ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে হামের টিকা কার্যক্রম হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা রয়েছে, যা ‘অপরাধমূলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
নোটিশটি পাঠানো হয়েছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে, যার মধ্যে রয়েছে—
মন্ত্রিপরিষদ সচিব
স্বাস্থ্য সচিব
স্বরাষ্ট্র সচিব
এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিবদের কাছেও এটি প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত অভিযোগ
নোটিশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।