রোববার (১৬ আগস্ট) সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, "হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।"
উল্লেখ্য, সম্প্রতি সারা দেশে বিপজ্জনক রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে ১৫ আগস্ট পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে সর্বমোট ৯০২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মাঝে সরাসরি হামের সংক্রমণের কারণে ৯৯ শিশু মারা গেছে এবং এর বিভিন্ন উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮০৩টি শিশু।