
বাংলাদেশ কমার্স ব্যাংক ট্রেনিং ইনস্টটিউিট (বিসিবিটিআই)-এর উদ্যোগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)-এর প্রবেশনারি অফিসার-২০২৬ এর জন্য আয়োজিত চার সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্স সফলভাবে সম্পন্ন হয়ছে। ব্যাংকিং পেশায় নবীন কর্মকর্তাদের প্রয়োজনীয় পেশাগত জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
গত ৯ আগস্ট ২০২৬ বিসিবিটিআই-এ শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে কর্মাস ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওবায়দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহিরুল আলম, মানব সম্পদ উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব শাহ মোহাম্মদ জুনায়েদ ইবনে আমিন এবং বিসিবিটিআইয়ের প্রিন্সিপাল জনাব ইস্কান্দার পারভেজ।
পাঁচ বছরের মধ্যে কর্মাস ব্যাংক-কে বাংলাদেশের শীর্ষ ১০টি ব্যাংকের একটি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে আয়োজিত “Showcasing a Roadmap to Make Bangladesh Commerce Bank Limited (BCBL) One of the Top 10 Banks in Bangladesh within Five Years” শীর্ষক গ্রুপ প্রেজেন্টেশনের জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ করনে।
চার সপ্তাহব্যাপী এ প্রশক্ষিণ র্কমসূচীতে ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বর্পূণ ও সমসাময়িক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি ব্যাংকিং পেশায় পেশাদারিত্ব, সততা, নৈতিকতা, দায় দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রবেশনারী অফিসারদের র্কমজীবনের জন্য প্রস্তুত করার পাশাপাশি দক্ষ, সুশৃঙ্খল, নৈতিক ও গ্রাহকবান্ধব ব্যাংকার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশক্ষিণ সমাপনী সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করনে।