
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায়। কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দর সংলগ্ন একটি ঘাঁটিকে লক্ষ্য করে ইরান সরাসরি হামলার চেষ্টা চালিয়েছে।
একই রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা আরেকটি মার্কিন ঘাঁটির দিকে ড্রোন ও রকেট ধাওয়া করলে ইরাকি প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করে।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সূত্রে জানা গেছে, নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ইরান ইরাকের এরবিল বিমানবন্দর সংলগ্ন মার্কিন সামরিক ঘাঁটিকে নিশানা করেছে। কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত এই মার্কিন স্থাপনাগুলো সংঘাত শুরু হওয়ার পর থেকে তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্য হয়ে আসছে।
আগেই একই রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক কমপ্লেক্স ভিক্টোরিয়া বেসের দিকে আসা রকেট ও ড্রোন ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, সোমবার সকালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ভিক্টোরিয়া বেসের দিকে এগিয়ে আসা একটি ড্রোন ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
হামলায় কেউ হতাহত হয়নি এবং কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার পেছনের দোষীদের পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে এর আগে ইরানপন্থি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম এই ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।