
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির দুই সেনা নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) এই খবর নিশ্চিত করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি নির্দেশ করা হয়েছে। ঘটনায় আরও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।