
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান ৮২ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম দেশের সব জেলায় নির্দেশনা পাঠান।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণে সম্পৃক্ত ব্যক্তি, ইসির অনুমোদিত কর্মকর্তা ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্যান্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করতে পারবেন না।
নির্ধারিত সময়সীমা হলো—১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ পর্যন্ত।