
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ছয় সংসদ সদস্য মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও সম্পন্ন করেছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত এমপিদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এর আগে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। তবে বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশগ্রহণ করেননি।