
গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ১৭ বছরে যারা জীবন দিয়েছে তাদের কথা স্মরণে রেখেই কাজ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় চালাতে চ্যালেঞ্জ আছে। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা তা পূরণে নিরন্তর কাজ করে যাবো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।