
ইরান-যুদ্ধের কারণে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় চীনসহ বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী বলেন, “জ্বালানি নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চীন নয়, যেসব দেশ জ্বালানি সরবরাহ করে—সবগুলোর কাছেই আমরা সহায়তা চাইছি এবং আলোচনা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিবেচনা করে ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থান থেকে কাজ করছে।