
ঢাকা-১৭ সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২, আব্দুর রহমান সানীকে এ আসনের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় ব্যস্ততার পরিপ্রেক্ষিতে ওই এলাকার জনগণের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।