
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) একটি সরকারি বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছে।
পরবর্তীতে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তাটি প্রকাশ করে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতা বাড়ানোর আগ্রহ রয়েছে পাকিস্তানের।
