
অনুকূল পরিবেশ তৈরি না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের এ অবস্থান তুলে ধরেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দিতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ।
পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদেরও প্রত্যর্পণের দাবি জানিয়েছে বাংলাদেশ।