
নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথমে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচিত প্রতিনিধিরাও শপথগ্রহণ করেন। সংসদ সদস্যদের শপথ শেষ হতেই এখন সবার দৃষ্টি নতুন মন্ত্রিসভা ঘোষণার দিকে।
নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন কল পেয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে ইতোমধ্যে আরও অনেককে ফোন করা হয়েছে। আজ বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।