
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে জানিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও প্রকাশ করেন তিনি। এ সময় শামীম ওসমান বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”