
কর্মব্যস্ত জীবনে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার জন্য আগে থেকে খেলার সূচি জানা থাকলে সুবিধা। এদিকে লাইভ বা সরাসরি খেলা দেখাতেও আগ্রহ বেশি থাকে। এ জন্য খেলার সূচি জানা জরুরি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফ পর্ব শুরু। প্রথম দিন মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ আর বেনফিকার। আর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ মোনাকো। আজকের খেলার সময়সূচি জেনে নেয়া যাক -
টি-টুয়েন্টি বিশ্বকাপ:
আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
স্কটল্যান্ড-নেপাল
সন্ধ্যা ৭-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
উয়েফা চ্যাম্পিয়নস লিগ:
গালাতাসারাই-জুভেন্টাস
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২
মোনাকো-পিএসজি
রাত ২টা, সনি স্পোর্টস ১
ডর্টমুন্ড-আতালান্তা
রাত ২টা, সনি স্পোর্টস ৫