
মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচে গ্যালারিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
শুক্রবার সকাল ১১টায় ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে পৌঁছান তিনি। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তাকে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
গতবার প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করলেও এবার তিনি অবস্থান নিয়েছেন প্রেসবক্সের বিপরীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে।
ম্যাচের শুরুতে টসে হেরে বাংলাদেশ দল ফিল্ডিংয়ে নামে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে।