
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান রক্ষার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে রোবটের দল। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাইরে সম্প্রতি এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‘ডেমোক্রেটিজম’ নামের একটি উদ্যোগের আয়োজনে বিক্ষোভে প্রায় ৩০টি রোবট অংশ নেয়। এতে এআইচালিত হিউম্যানয়েড রোবট এজিবট এ৩ এবং বিভিন্ন ধরনের রোবট কুকুর বা কোয়াড্রুপেড ছিল।
বিক্ষোভের সময় রোবটগুলোকে গোল হয়ে হাঁটতে দেখা যায়। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও পতাকা। সেগুলোতে লেখা ছিল—‘কাজের জায়গা রক্ষা করুন’, ‘নিয়ম প্রণয়নের সময় এসেছে’ এবং ‘অপেক্ষা করবেন না, নিয়ন্ত্রণ করুন’।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, রোবট ও এআই ব্যবহারের কারণে মানুষের চাকরি হারানোর আশঙ্কা দিন দিন বাড়ছে। বিশেষ করে হিউম্যানয়েড রোবট এবং এআইয়ের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক কাজেও মানুষের সম্ভাব্য প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিক্ষোভের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি এআই ব্যবহারে যথাযথ নিয়ন্ত্রণ ও নীতিমালা প্রণয়নের