
মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান—খাগড়াছড়ির দীঘিনালায় আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মোট ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।