
হরমুজ প্রণালিতে একটি ‘সাময়িক রুট’ নিশ্চিত করতে ওমানের সঙ্গে চলমান আলোচনা চূড়ান্ত সমাধানের ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (৯ আগস্ট) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালির একটি ‘সাময়িক রুট’ নিশ্চিত করার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনার অগ্রগতি চূড়ান্ত সমাধানের ‘খুব কাছাকাছি’ রয়েছে।
একই সংবাদ সম্মেলনে হরমুজ সংকট ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেন, যেকোনো সমঝোতা স্মারকেই লঙ্ঘনের সুযোগ থাকে। এ ধরনের লঙ্ঘন দেখা দিলে যুদ্ধের পথ বেছে না নিয়ে তা সমাধানের জন্য একটি যৌথ দল গঠন করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: মিডল ইস্ট আই