
সিরাজগঞ্জ থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য, সম্পর্কে মামা ও ভাগ্নে, ডাক পেয়েছেন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে তাদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। আজ বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডাক পাওয়া দুই সংসদ সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-২ আসনের এমপি ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সম্পর্কে মামা। তার ভাগ্নে হলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এম এ মুহিত।
মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য আরও অনেককেই টেলিফোনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। নতুন এই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।