
বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন।
এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাতীয় জাদুঘরে তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে লিউ হাইশিং জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন সম্পর্কে অবহিত হন।
এ সময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।