
পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে পানি পাওয়া গেছে। এক কাটুনে মোট ৯ বোতল পানি ছিল, প্রতিটি ২ লিটার ধারণ ক্ষমতার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং খাদ্য গুদামে (এলএসডি গোডাউন) ট্রাকটি আনলোড করার সময় এ ঘটনা ধরা পড়ে।
প্রাথমিকভাবে জানা যায়, ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে টিসিবির পণ্য হিসেবে তেল নিয়ে আসে বোদা উপজেলা এলএসডি গোডাউনে। ট্রাক থেকে পণ্যের কাটুন নামানোর সময় শ্রমিকদের কাছে ওজনে সন্দেহ জন্মে। পরে একটি কাটুন খোলা হলে বোতলগুলোতে তেলের পরিবর্তে পানি থাকার বিষয়টি নিশ্চিত হয়।