
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এই জয় তাদের সরকার গঠন নিশ্চিত করেছে। শপথ পাঠের আগে রাজনৈতিক সৌহার্দের অংশ হিসেবে হবু প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টোরোড এলাকায় নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলেন তারেক রহমান।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।