
শর্টগানের বাটে বিডি ২০১৮ লেখা দেখা গেছে। পুলিশের ধারণা, ৫ আগস্টের দিন পুলিশের এই অস্ত্রটি লুট করা হয়েছিল।
আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান।
তিনি বলেন, বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপ থেকে মরিচাধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি ৫ আগস্ট লুট হওয়া পুলিশের একটি অস্ত্র।