
গণতান্ত্রিক বাংলাদেশে দেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে জ্ঞান, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
রবিবার (৭ জুন) সকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব’।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। সেই চেতনা ধারণ করেই একটি শক্তিশালী ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। তাই কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দিতে হবে।