
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের পদ থেকে সরিয়ে তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বার্তা সংস্থা ইউএনবির সাবেক সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২ মার্চ মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।
এদিকে সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকেও তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।