
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, আত্মীয়তার পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীর বাড়িতে হানিফের নিয়মিত যাতায়াত ছিল। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় ৯ মাস আগে তাঁরা সিলেটে ঘুরতে যান। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হানিফ তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ের দাবি
ঘটনার কয়েক দিন পর তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন।
এরপর গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে গিয়ে তাঁকে বিয়ে করার জন্য বলেন ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ তাঁকে মারধর করেন বলে অভিযোগ।
এ ঘটনায় গত মঙ্গলবার হানিফের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।
অভিযোগ পাওয়ার পর বুধবার রাতে আবু হানিফকে গ্রেপ্তার করে পুলিশ।