
সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে গণপরিবহনে জিপিএস স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। মহাসড়কে কোনো যানবাহন ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতিতে চললেই তা নজরদারির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
এই উদ্যোগ বাস্তবায়ন হলে যানবাহনের গতি পর্যবেক্ষণ সহজ হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।