
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ (১৮ জুলাই) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের গত পাঁচ মাসের কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে এ সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। এছাড়া প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যও এতে অংশ নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বর্তমান মেয়াদের কার্যক্রম শুরু হয়। সেই দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।