
নরসিংদী-২ পলাশ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারোয়ার তুষার নিবার্চনি প্রচারণার সময় শারীরিক অসুস্থতার কারণে বাধা পেয়েছেন। পরে তার নেতাকর্মী ও সমর্থকরা তাকে বাড়িতে নিয়ে যান।
সারোয়ার তুষার এর সমর্থক দীপ্ত জানিয়েছেন, "সকাল ১০টায় এনসিপি প্রার্থী সারোয়ার তুষার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঘোড়াশাল বাসষ্ট্যান্ড এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন। সকাল ১১টার দিকে প্রচারণা চলানোর সময় তিনি শারিরিক অসুস্থতা বোধ করেন।"
তিনি আরও জানান, "নেতাকর্মীরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন।"