
আগামীকাল ৫ আগষ্ট বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (৪ আগষ্ট) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষ্যে আগামী ৫ আগষ্ট ২০২৬ তারিখ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।'