
পেশাদার আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সদস্য-২ রাকিব মাজহারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং উক্ত পদ শূন্য হওয়ায় আকাশ আহমেদ রুপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক লিমন ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তি আদেশে বলা হয়, কার্যনির্বাহী সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাকিব মাজহারকে তার কার্যনির্বাহী সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত ৫ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।
এদিকে পদটি শূন্য হওয়ায় বর্তমান কমিটির মেয়াদকাল পর্যন্ত বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মো. আকাশ আহমেদ রুপনকে কার্যনির্বাহী সদস্য-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।