
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় কয়েক কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।
তিনি বলেন, “মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় কয়েক কেজি গাঁজা উদ্ধার করেছে তেজগাঁও ডিভিশন পুলিশ। এ ঘটনায় আট জনকে আটক করা হয়েছে।”
পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তেজগাঁও ডিভিশন পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে এডিসি জুয়েল রানা আরও বলেন, “আসন্ন ঈদুল ফিরতকে কেন্দ্র করে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।”