
রাজধানীর বনানীর কাঁচাবাজার সংলগ্ন একটি ১১ তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের ১১ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে আরও ইউনিট যুক্ত হয় এবং বর্তমানে বারিধারা ফায়ার স্টেশনসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।