
রাজধানীর তিন থানায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিরাও রয়েছেন।
রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২৫ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করে।
যাত্রাবাড়ী থানায় গ্রেফতার ব্যক্তিরা হলেন— নূর আলম (৪০), বিজয় (১৯), রমজান (২০), বিপ্লব (৩৫), শাকিল (৩৫), সুমি (৩৩), সানজু, সুমি (২৮), জাহিদ, সুমি (২৮), হৃদয় মিয়া, বিপ্লব ঠিকাদার (৪৫), সাইফ (৩০), মানিক (৩০), সুনীল (৫০), আব্দুর রহমান (২১), সোহেল (৩০), জাহাঙ্গীর (৪৫), বুলু (৪৫), রিয়াজ (৩৭), মিরাজ (২৮) ও শান্ত (২৪)।
একই দিন মুগদা থানা পুলিশও নিজ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।
মুগদা থানায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— নাহিদুল ইসলাম, নাজমুল হোসেন, আরমান (২৩), পাবেল মোল্লা শাওন, বাবুল হোসেন ওরফে বাবু (৩৬), তারেক আজিজ, বিল্লাল হোসেন (২৫), সাগর (২৪), রিপন (৪০), রানা (২২), রফিকুল ইসলাম (২০) ও উজ্বল রায় (১৯)।
এ ছাড়া শনিবার বংশাল থানা পুলিশও বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করে।
বংশাল থানায় গ্রেফতার ব্যক্তিরা হলেন— আমির হোসেন সম্রাট (২৭), উজ্জ্বল (২৪), ফয়সাল হোসেন আলভী (২৪), সুরুজ মিয়া (৩৬), সেলিম (৫২), রাজিব হোসেন (২৮), মোশারফ (৩১) ও আবুল হোসেন (৫৬)।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।