
রাজধানীর মগবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ‘ডম ইনো প্রপার্টিজ লিমিটেড’-এর একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে চারটি ব্যাংকের কার্যক্রম ছিল। ব্যাংকগুলো হলো—মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।