
নাটোর-২ সদর আসনে দাঁড়িপাল্লার পক্ষে শহরের মাদরাসা মোড় গোল চত্বর থেকে বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহর মহিলা জামায়াতের উদ্যোগে একটি নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি।
বক্তারা বলেন, “নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামীই দিতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে, তবে নারীসমাজ আজ অনেক সচেতন। আজকের বিশাল নারী শোভাযাত্রাই তার বড় প্রমাণ।”
তারা আরও যোগ করেন, “ইসলামের ইতিহাসে নারীসমাজ সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল এবং থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবেন।”
শোভাযাত্রা থেকে তারা মা-বোনদের সব ভেদাভেদ ভুলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মাধ্যমে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।