
লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাঁধাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিপন ঐ এলাকার আবুল কালামের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।