
ভোলার লালমোহনে অসহায় দুঃস্থ একটি পরিবারকে প্রভাবশালী মহল জোরপূর্বক তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করার চক্রান্ত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুরাতন ঘর ভেঙে নতুন ঘর তুলতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং নানাভাবে হয়রানি করতে থাকে। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কর্তার হাট এলাকার শরফত চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে রাজিয়া বেগমের বসত করা ভিটায় পুরাতন ঘর ভেঙে নতুন ঘর তুলতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। নতুন ঘর তুলতে দেয় না। এতে গরিব এ পরিবারটি ছাদবিহীন ভিটাতে প্রায় একমাস ধরে বসবাস করে। কিন্তু কোনো ফয়সালা পায় না।
রাজিয়া বেগম বলেন, আমি ঢাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে টাকা যোগাড় করেছি। আমার পুরাতন ভাঙচোড়া ঘরটি নতুন করে তোলার জন্য। আমাকে জাফর, মিরাজ, সবুজ, রিয়াজ, আওলাদ, কামরুলেরা ঘর তুলতে গেলে বাধা দেয়, মারপিট করে। এরা কোনো ফয়সালার তোয়াক্কা করে করে না।
আমি অনেক কষ্টে এ জমিটুকু কিনেছি। আমার দাদী শ্বাশুড়ি থেকে কিনেছি। ছেলেমেয়ে নিয়ে খালি ভিটায় পড়ে থাকি। রাতে চাক মারে, ভয় দেখায় যাতে আমরা এখান থেকে সরে যাই। হাল জরিপে আমরা রেকর্ড পেয়েছি। আমাদেরকে তারা কয়েক দফা হামলা করেছে, পিটিয়েছে। বিভিন্নভাবে হুমকি দিতেছে। আমরা যাতে আমাদের ভিটায় ঘর তুলতে পারি, নিরাপদে থাকতে পারি। আমরা ন্যায় বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ তাহেরের ছেলে জানান, তাদের কাগজপত্র অন্য দাগে ধরে। এ জমি আমাদের কাগজপত্রে ধরে। জমি কার দখলে জানতে চাইলে বলেন, জমি রাজিয়াদের দখলে। পুরান ঘর ভেঙে নতুন ঘর তোলার সময় আমরা বাধা দিছি।