
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭ ঘটিকায় শহরের রিজার্ভ বাজার বাস ষ্টেশন এলাকায় তিনরাস্তার সড়কে সামনে এ কর্মসূচি পালিত হয়। সরেজমিনে দেখা যায়, নেতা-কর্মীরা ‘দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মানি না, মানব না’, ‘ষড়যন্ত্রমূলক পদত্যাগ মানি না, মানব না’ স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় বক্তারা বলেন, দীপেন দেওয়ানের পদত্যাগ পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়কে নিয়ে দেশ জাতি’ গঠনের পথে বড় ধাক্কা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নকে এটি ক্ষতিগ্রস্ত করবে।পার্বত্য চট্টগ্রামে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানের বিকল্প নেই। তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে হবে।
বক্তরা আরও বলেন, ‘দীপেন দেওয়ান শারীরিকভাবে অসুস্থ নন। তিনি ষড়যন্ত্রের শিকার। বিএনপির কিছু নেতা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।