.jpeg)
"মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাডুভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান ও সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাডুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।