.jpg)
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার একমাত্র বিদ্যূৎ সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একমাত্র সাব-স্টেশনে আগুন লাগার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো অঞ্চল।
সোমবার (২৯ জুন) বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিদ্যুতের একটি পয়েন্ট পুড়ে যায়। সাব স্টেশনের যন্ত্রাংশে ভয়াবহ আগুন লাগতে দেখে স্থানীয়দর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
কি কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
১নং লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা জানান,‘বিদ্যুৎ সাব স্টেশনে আগুনের ঘটনায় লক্ষীছড়িতে আতংক ছড়িয়ে পড়ে। সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনেকের ধারণা।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইবনে গিয়াস জানান, ৩৩/১১ কেবি ক্ষমতাসম্পন্ন সাব স্টেশনটিতে আগুন লাগান খবর তিনি শুনেছেন। সেখানে ইন্সুলেটর ও পাওয়ার এসিআর ড্যামেজ হয়েছে। সেটি মেরামতের কাজ চলছে। সম্ভব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ চালুর আশা করা হচ্ছে বলে জানান তিনি।