
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হয়ে পরে মৃত্যুবরণ করা বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং অভিযান পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।